প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

সমাজসেবা

বিদ্যাসাগরের ২০৭তম জন্মদিনে প্রেরণার দশম বর্ষে পদার্পণের শুভ সূচনা নিজস্ব প্রতিবেদন সিউড়ি: যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মদিন। একই সঙ্গে এই দিনেই স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠন ‘প্রেরণা সিউড়ি বীরভূম’-এর দশম বর্ষে পদার্পণের শুভ সূচনা হলো। প্রেরণার উদ্যোগে বীরভূম সাহিত্য পরিষদের শতবার্ষিকী সভাগৃহে বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে আয়োজিত হয় বিশেষ সেমিনার। সেমিনারের বিষয় ছিল ‘নাটক ও বিদ্যাসাগর’। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুশান্ত রাহা, সন্দীপন রায়-সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের শুরুতে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন নাট্য ব্যক্তিত্ব সুবিনয় দাস ও পান্না বেগম এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রেরণার দশম বর্ষের শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিতাই প্রসাদ ঘোষ, সরোজ কর্মকার শ্যামসুন্দর গড়াই, সুনয়ন ভান্ডারী-উজ্জল হক , ইয়াসিন আক্তার সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রেরণার সম্পাদক মৃণালজিৎ গোস্বামী বলেন, “নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে সুস্থ সংস্কৃতির বিকাশ এবং সামাজিক কাজের লক্ষ্যে প্রেরণা কাজ করে চলেছে। আগামী দিনেও সকলকে সঙ্গে নিয়ে সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।” এদিন সিউড়ি শহরের সাংস্কৃতিক ও নাট্যজগতের বহু মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। প্রেরণার দশম বর্ষেi সারা বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি গ্রহণের কথাও অনুষ্ঠানে তুলে ধরা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রেরণার প্রযোজনায় মৃণালজিৎ গোস্বামীর রচনা ও নির্দেশনায় নাটক ‘নতুন আলো’-এর মঞ্চায়ন। বিদ্যাসাগরের জীবন, শিক্ষা, সমাজসংস্কার ও নাট্যচর্চার নানা দিক নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান বিশেষ তাৎপর্য লাভ করে।

যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মদিন। একই সঙ্গে এই দিনেই স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠন....

সিউড়িতে বীরভূম যোগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১৪তম বার্ষিক অনুষ্ঠান

সিউড়ি রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হলো বীরভূম যোগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১৪তম বার্ষিক অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগচর্চার গুরুত্ব, শারীরিক সুস্থতা এবং....

সিউড়িতে ‘বঙ্গ রঙ্গ আনন্দমেলা’ নাট্যোৎসব

সিউড়ির রবীন্দ্রসদনে আনন্দী হেলথ কেয়ারের উদ্যোগে অনুষ্ঠিত হলো দুদিনের ‘বঙ্গ রঙ্গ আনন্দমেলা’ নাট্যোৎসব। শনিবার ও রবিবার দুদিন....

বীরভূম জেলা কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন সঞ্জয় অধিকারী।

দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বীরভূম জেলা কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন সঞ্জয় অধিকারী। এই প্রথমবার এআইসিসির পর্যবেক্ষকের....

সিউড়িতে উদযাপিত বিশ্ব ভ্রাতৃত্ব দিবস

স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতাকে স্মরণ করে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান আচার্য সুরজিত সেনগুপ্তের জন্মদিন উপলক্ষে বীরভূম....

সিউড়িতে নাট্যকর্মীরা আয়োজন করলেন ” চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী”

নাইন ইলেভেন থেকে ‘আমরা কজন’ নাটকের নির্দেশক ও কুশীলবরা নিত্যনতুন ভাবনা নিয়ে হাজির হচ্ছেন। এবারও তার ব্যতিক্রম....

Previous Next