বিজেপি ভোট চুরি করে ক্ষমতায় এসেছে, আর তা এখন সকলের সামনে পরিষ্কার l রাহুল গান্ধীর নেতৃত্বে গণতন্ত্র রক্ষায় ‘ভোট বাঁচাও দেশ বাঁচাও কর্মসূচি অনুষ্ঠিত হবে দিল্লির রামলীলা ময়দানে সারা নভেম্বর মাসব্যাপী জেলা জুড়ে এই কর্মসূচিও পালন হবে জানালেন বীরভূম জেলা কংগ্রেস সভাপতি সঞ্জয় অধিকারী।
পশ্চিমবাংলায় এস আই আর এর মাধ্যমে ভোট চুরি এবং দেশে গণতন্ত্র রক্ষায় গর্জে উঠেছে রাহুল গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস তাই আগামী পয়লা নভেম্বর দিল্লি রামলীলা ময়দানে রাহুল গান্ধীর ডাকে ভোট বাঁচাও দেশ বাঁচাও কর্ম সূচিতে অংশগ্রহণের জন্য সকলকে আহ্বান জানালেন বীরভূম জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি সঞ্জয় অধিকারী।
মোদি র বিরুদ্ধে কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের বলা কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার শুরুতে বিক্ষোভ দেখাতে গিয়ে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খারগেদের বিরুদ্ধে পাল্টা আক্রমণাত্মক কথা বলে এবং পুড়িয়ে মারার হুমকি দিয়েছিলেন বিজেপি নেতারা সেই প্রসঙ্গে বলতে গিয়ে কংগ্রেস জেলা সভাপতি সঞ্জয় অধিকারী বলেন “কংগ্রেস বিটিশদের তাড়িয়েছে তারা গান্ধীবাদী নীতিতে বিশ্বাসী, প্রয়োজন পড়লে কিভাবে বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হয় কংগ্রেসিরা তা জানে”





