প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

বীরভূমে কংগ্রেসকে শক্তিশালী করতে বৈঠকে এআইসিসি পর্যবেক্ষক শরৎ রাউত, ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা নেতৃত্বের

বীরভূম জেলা কংগ্রেসকে আরও শক্তিশালী ও মজবুত করতে জেলার জেলা কমিটি, ব্লক ও শহর সভাপতিদের সঙ্গে বৈঠকে মিলিত হলেন এআইসিসি পর্যবেক্ষক শরৎ রাউত। রবিবার তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলা কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা লক্ষ্য করা যায়। রবিবার সকালে এআইসিসি পর্যবেক্ষক শরৎ রাউত তারাপীঠ মন্দিরে গিয়ে পুজো দেন। তাঁকে স্বাগত জানাতে কংগ্রেস কর্মীরা মোটরসাইকেল র‍্যালি করে মন্দিরে পৌঁছে দেন। পুজো দেওয়ার পর তিনি সিউড়িতে ফিরে আসেন।এরপর সিউড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন শ্রমিক কংগ্রেস কার্যালয়ে “ভোট বাঁচাও দেশ বাঁচাও” কর্মসূচির অঙ্গ হিসাবে জেলা কংগ্রেস নেতৃত্বকে নিয়ে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা কংগ্রেস সভাপতি সঞ্জয় অধিকারী বলেন, বীরভূম জেলায় কংগ্রেসকে আরও শক্তিশালী করতে হলে পুরনো বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে লড়াই করতে হবে।

অন্যদিকে, জেলার প্রাক্তন কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ বলেন, ধর্মনিরপেক্ষতার আদর্শে সকলকে কংগ্রেসের ছত্রছায়ায় এনে বিজেপির বিরুদ্ধে সংগঠিতভাবে রাজনৈতিক লড়াইয়ে নামতে হবে।

বৈঠকে উপস্থিত জেলা, ব্লক ও শহর স্তরের নেতৃত্বের বক্তব্য মন দিয়ে শোনেন এআইসিসি পর্যবেক্ষক শরৎ রাউত। আগামী দিনে বীরভূম জেলায় দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মসূচি গ্রহণের লক্ষ্যেই এই বৈঠক বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe