প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

বীরভূমে প্রথমবার, সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করলেন ভক্তেরা

বীরভূমে প্রথমবারের মতো সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শনের সুযোগ পেলেন শিবভক্তরা। মঙ্গলবার২৪ আর্ট অফ লিভিং-এর উদ্যোগে রামপুরহাটের রক্তকরবী হলে আয়োজিত হয় এই বিশেষ দর্শন কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রদ্ধানন্দ জি। গুরু পূজা সৎসং এবং দিব্যসোমনাথ জ্যোতির্লিঙ্গদর্শন l সকলের জন্য প্রবেশ অবাধ থাকায় সকাল থেকেই এই বিশেষ দর্শনকে ঘিরে ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

তবে এই আয়োজনের গুরুত্ব শুধু জ্যোতির্লিঙ্গ দর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় এক হাজার বছরের ইতিহাস, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সংরক্ষিত থাকার দাবি এবং প্রাচীন সোমনাথ শিবলিঙ্গের খণ্ডিত অবশেষ পুনরায় মন্দিরে প্রতিষ্ঠার এক বিশেষ উদ্যোগ। আর্ট অফ লিভিং-এর প্রকাশিত বিবরণ অনুযায়ী, প্রখ্যাত আধ্যাত্মিক গুরু শ্রীশ্রী রবিশঙ্করের উদ্যোগ ও নির্দেশনায় এই পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।উল্লেখযোগ্য বিষয় হল, সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শনের এই উদ্যোগ শুধু বীরভূমে সীমাবদ্ধ থাকছে না। আর্ট অফ লিভিং-এর পরিকল্পনায় পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে এই বিশেষ দর্শনের সুযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবারই অর্থাৎ ২৪ শে নভেম্বর বিকেলে পশ্চিম বর্ধমানের পানাগড়ে কাঁকসা গার্লস হাই স্কুল প্রাঙ্গনে দিব্যদর্শন লাভ করেন এলাকার সাধারণ মানুষ থেকে ভক্তরা lশেষ আগ্রহ তৈরি হয়েছে। রামপুরহাটের এই আয়োজনের মধ্য দিয়ে বীরভূমের ধর্মপ্রাণ মানুষও ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের এক বিশেষ অধ্যায়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেলেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe