প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

দুবরাজপুরে বামপন্থীদের বইয়ের স্টল ঘিরে পুলিশের সঙ্গে বাদানুবাদ,ডিএসএ ক্লাবের সামনে উত্তেজনা, 

দুর্গাপুজোকে কেন্দ্র করে বামপন্থীদের বইয়ের স্টল বসানোকে ঘিরে বিতর্ক অব্যাহত। এবার বীরভূমের দুবরাজপুরে ডিএসএ ক্লাবের সামনে মূল রাস্তায় বামপন্থীদের বইয়ের স্টল বন্ধ করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ালেন বামপন্থী কর্মী-সমর্থকরা। বামপন্থীদের অভিযোগ, রাস্তার ধারে বইয়ের স্টল বসানোর অনুমতি নিয়ে পুলিশ প্রশ্ন তোলে। পাল্টা পুলিশের কাছে বামপন্থী বইপ্রেমীরা জানতে চান, ফুটপাতের উপর থাকা অন্যান্য দোকানগুলির অনুমতি কে দিয়েছে? পুলিশ আদালতের নির্দেশের কথা জানালেও তা মানতে রাজি হননি বামপন্থী কর্মীরা। পরে অনুমতিসংক্রান্ত কাগজপত্র দেখানো হবে বলে জানিয়ে আপাতত পুলিশকে নিরস্ত করেন বাম নেতারা।প্রসঙ্গত, দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে বামপন্থী দল ও গণসংগঠনগুলির উদ্যোগে বইয়ের স্টল বসানো দীর্ঘদিনের পরিচিত রীতি। পুজোর সময় নতুন বই, পত্রপত্রিকা ও বিভিন্ন প্রগতিশীল চিন্তাধারার প্রকাশনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। বই বিক্রির পাশাপাশি মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তোলার ক্ষেত্র হিসেবেও এই স্টলগুলিকে ব্যবহার করেন বামপন্থীরা।বাম নেতা শীতল বাউরী বলেন, দুর্গাপুজো শুধু ঠাকুর দেখার উৎসব নয়, নতুন বই প্রকাশ এবং পাঠাভ্যাস বাড়ানোরও একটি গুরুত্বপূর্ণ সময়। উৎসবের আবহে মানুষের হাতে বই পৌঁছে দিতে এবং বিকল্প চিন্তা ও মতাদর্শের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই তাঁদের এই উদ্যোগ। অন্যদিকে, রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, দুর্গাপুজো বা ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পর্কে বামপন্থীদের রাজনৈতিক ও মতাদর্শগত অবস্থান ভিন্ন হলেও পুজোর সময় বইয়ের স্টল বসিয়ে তাঁরা জনসংযোগের সুযোগ কাজে লাগান।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe