প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

বীরভূমে প্রেরণা শারদ সম্মানে সেরার সেরা স্বীকৃতি পেল বীরভূম শ্যামাপ্রসাদ স্মারক সেবা সমিতি

ঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রতি বছরই নতুন নতুন ভাবনা, শিল্পকলা ও সৃজনশীলতার মাধ্যমে নিজেদের পুজোকে জনসাধারণের সামনে উপস্থাপন করে বিভিন্ন পুজো কমিটি। সেই সমস্ত পুজো কমিটিকে উৎসাহিত করতে আয়োজিত হয়েছে হিরো ইন্টারন্যাশনাল অটোমোবাইল–সংবাদ সারাদিন–প্রেরণা শারদ সম্মান ২০২৬১৭তম বর্ষে বীরভূম জেলা জুড়ে পুজো পরিক্রমার মাধ্যমে এই শারদ সম্মানের বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল (All News Bangla 24.com )অল নিউজ বাংলা চব্বিশ ডট কম ও একদিন পত্রিকা। এ বছরের শারদ সম্মানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন হিরো ইন্টারন্যাশনাল অটোমোবাইল, সেনকো গোল্ড সিউড়ি এবং গতিধারা ব্যাটারি।অন্যান্য বছরের মতো এ বছরও নির্দিষ্ট নিয়মনীতি মেনে বিচারকমণ্ডলী তাঁদের সিদ্ধান্ত জানিয়েছেন। ছবি, ভিডিও, জনমত বা পাবলিক অপিনিয়ন এবং বিচারকমণ্ডলীর চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে বীরভূম জেলার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন পুজো কমিটিকে একাধিক বিভাগে সম্মানিত করা হয়েছে। প্রতিমা, থিম, মণ্ডপসজ্জা, পরিবেশ সামাজিকতা, সৃজনশীলতা ও আলোকসজ্জার মতো বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।শারদ সম্মান ২০২৬-এর পুরস্কারপ্রাপকরা হলেন -সেরা প্রতিমায় সিউড়ি কলেজপাড়া সার্বজনীনও বোলপুর শুঁড়িপাড়া অগ্রগামীlজেলার সেরা থিমসাঁইথিয়া অরুণোদয় ও দুবরাজপুর ডিএসএ।সেরা মণ্ডপে দুবরাজপুর রঞ্জন বাজার উত্তরাঞ্চল ও বোলপুর জামবুনি দুর্গাপুজো কমিটি।সেরা সামাজিকতায়সিউড়ি ভট্টাচার্যপাড়া ছয়ের পল্লি।সেরা সৃজনশীলতায়সিউড়ি সেচ কলোনি ও শ্যামবাটি যুব সংঘ। সেরা আলোকসজ্জায় সিউড়ি জোনাকি ক্লাব।জেলার সেরা পরিবেশে আনন্দপুর সার্বজনীন ও দুবরাজপুর পথিকৃৎ।এবং বীরভূম জেলার সেরার সেরা পুজোর স্বীকৃতি পেয়েছেনবীরভূম শ্যামাপ্রসাদ স্মারক সেবা সমিতি। দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, বাংলার শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মিলনমেলারও অন্যতম প্রধান উপলক্ষ। প্রতিটি পুজো কমিটি নিজেদের ভাবনা ও পরিকল্পনার মাধ্যমে দুর্গাপূজা কে নতুন মাত্রা দেওয়ার চেষ্টা করে। সেই সমস্ত উদ্যোগকে স্বীকৃতি দেওয়া এবং আগামী দিনে আরও সৃজনশীল ও পরিবেশবান্ধব পুজো আয়োজনে উৎসাহ জোগানোই এই শারদ সম্মানের অন্যতম উদ্দেশ্য বলে জানান সাংস্কৃতিক সংগঠন প্রেরণার সম্পাদক মৃণালজিৎ গোস্বামীl

হিরো ইন্টারন্যাশনাল অটোমোবাইল, সংবাদ সারাদিন ও প্রেরণার উদ্যোগে আয়োজিত এই শারদ সম্মানের মাধ্যমে বীরভূমের বিভিন্ন প্রান্তের পুজো কমিটিগুলির সৃজনশীলতা ও সাংস্কৃতিক উদ্যোগকে সম্মান জানানো হয়েছে। সহযোগী প্রতিষ্ঠানগুলির পাশে থাকার মধ্য দিয়ে এই উদ্যোগ জেলার দুর্গাপুজোর বৈচিত্র্যকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ করে দিয়েছে সাংস্কৃতিক সংগঠন প্রেরণা l

সম্পাদক মৃণালজিৎ গোস্বামী জানান, পুজো কমিটিগুলির সৃজনশীল ভাবনা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উদ্যোগকে সম্মান জানানোর পাশাপাশি এই উদ্যোগ আগামী দিনেও বীরভূমের দুর্গাপুজোকে কেন্দ্র করে শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে পুজো কমিটিগুলিকে উৎসাহিত করবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe