প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

পুরন্দরপুর বান্ধব সমিতির কালীপুজোর উদ্বোধনে উচ্চ শিক্ষা মন্ত্রী, 

২০২৬ সালের নির্বাচনে মানুষ বাক্‌স্বাধীনতা ফিরে পেয়েছে। পুরন্দরপুর বান্ধব সমিতির কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের উচ্চ শিক্ষা ও প্রযুক্তি শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।  উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত ১৫ বছরে এলাকার মানুষ সন্ত্রাস, অপশাসন দেখেছে। তাই এবার সংকল্প নেওয়ার সময় এসেছে। পুরন্দরপুরের মানুষ যা অর্জন করেছেন, তা যেন তাঁরা ধরে রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা, বিজেপির সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই, বিজেপি নেতাঅম্লান বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এ বছর বান্ধব সমিতির প্রায় ৬০ ফুটের কালি প্রতিমা দেখতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন ভক্তেরা l তাই উদ্বোধনী মঞ্চ থেকেই উদ্যোক্তাদের সাধারণের কথা মাথায় রেখে বাড়তি সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe