প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

সিউড়িতে দুর্গাপুজোর বইয়ের স্টল ঘিরে বাধার অভিযোগ বামপন্থীদের

দুর্গাপুজোকে কেন্দ্র করে বই, পত্রপত্রিকা ও বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রচারের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে বামপন্থী দল ও গণসংগঠনগুলির। পুজোর দিনগুলিতে রাস্তার ধারে বইয়ের স্টল করে মার্কসীয় ও প্রগতিশীল চিন্তাধারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি জনসংযোগ বাড়ানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু সিউড়িতে এ বছর সেই বইয়ের স্টল করা নিয়ে বাধার মুখে পড়তে হয়েছে বামপন্থীদের বলে অভিযোগ।

এসইউসিআই দীর্ঘদিন ধরেই দুর্গাপুজোর সময় সিউড়িতে বইয়ের স্টল করে আসছে। সংগঠনের অভিযোগ, এ বছর বইয়ের স্টল করতে গেলে কয়েকজন দুষ্কৃতী বাধা দেয়। এসইউসিআই নেতা মানস সিংহের অভিযোগ, দীর্ঘদিনের এই উদ্যোগে বাধা সৃষ্টি করা হয়েছে।

অন্যদিকে, শনিবার সিউড়ি আনন্দপুর এ বইয়ের স্টল করতে গেলে পিডব্লিউডির অনুমতি না থাকার কারণ দেখিয়ে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ সিপিএমের। বারবার আবেদন জানিয়েও স্টল করার অনুমতি না মেলায় শেষ পর্যন্ত সিউড়িতে জেলা সিপিএম পার্টি অফিসেই বইয়ের স্টল করার সিদ্ধান্ত নেন বামপন্থীরা।

দুর্গাপুজোর সময় বইয়ের স্টল বামপন্থী দলগুলির কাছে শুধুমাত্র বই বিক্রির মাধ্যম নয়, বরং নিজেদের রাজনৈতিক মতাদর্শ, সামাজিক চিন্তাভাবনা ও প্রগতিশীল ভাবধারা মানুষের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বই, ম্যাগাজিন ও বিভিন্ন পত্রপত্রিকা বিক্রির পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং জনসংযোগও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোর সময় বামপন্থীদের দীর্ঘদিনের এই বই বিক্রির উদ্যোগকে ঘিরে সিউড়িতে তৈরি হওয়া পরিস্থিতি নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে স্টল করার ক্ষেত্রে অনুমতি সংক্রান্ত প্রশাসনিক বিধিনিষেধ এবং বাধা দেওয়ার অভিযোগ—এই দুই বিষয়ের মধ্যে প্রকৃত পরিস্থিতি দুর্গাপুজো উপলক্ষে আশা দর্শনার্থী দের মধ্যে নতুন করে প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে ” ভরসা আর ভয় “পুরনো জায়গায় আসবে না তো?।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe