প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

মোদিকে কুরুচিকর মন্তব্য , সিউড়িতে পোড়ানো হলো রাহুল গান্ধী ও মল্লিকার্জুনের কুশপুতুল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করায় কংগ্রেসের বিরুদ্ধে পথে নামল বিজেপি l সোমবার বিকেলে সারা রাজ্যের পাশাপাশি বীরভূম জেলার সদর শহর সিউড়িতে বিক্ষোভ মিছিল বের করল শহর বিজেপি l অভিযোগ দুদিন আগে কংগ্রেসের এক মিটিংয়ে কংগ্রেসের এক সদস্যের বিরুদ্ধ আচরণ এর প্রতিবাদ জানাতে গিয়ে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করে বসেন যার জেরে আন্দোলনে নামে বিজেপি l

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি এর মন্তব্যের বিরোধিতা করে রাজ্যের পাশাপাশি বীরভূমের বিভিন্ন শহরেও প্রতিবাদ মিছিলে পামেলান বিজেপির কর্মী সমর্থকরা সিউড়িতে শহর বিজেপির কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে রাজ্য কমিটির সদস্য কালোসোনা মন্ডল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন l প্রতিবাদ জানাতে গিয়ে তিনিও মল্লিকার্জুন খারগে কে জুতোপেটা করার হুমকি দেন পাশাপাশি এরকম ঘটনা দ্বিতীয়বার ঘটলে কংগ্রেসী কর্মী সমর্থকদের ধোলাই পেটাই করারও নিদান দেন যা নিয়ে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে সিউড়িতে l এই কর্মসূচি অঙ্গ হিসেবে বিজেপি জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহিলাদের নিয়ে বিক্ষোভ মিছিল বাসস্ট্যান্ডে পৌঁছালে কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান দেন উপস্থিত কর্মী সমর্থকেরা জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খারগে ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সামনে পেলে পুড়িয়ে মারা হতো। কিন্তু তার সামনে না থাকায় তাদের কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে l এরপর পরই কর্মী সমর্থকরা মোদির জয় ধ্বনি দিয়ে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খারগের কুশপুত্তলিকা দাহ করেন l এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বীরভূম জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই ,বিজেপির রাজ্য কমিটির সদস্য কালো সোনা মন্ডল শহর বিজেপি সভাপতি সুনয়ন ভান্ডারী প্রমূখ l

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe