প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

শহর পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ, সিউড়ি বাসস্ট্যান্ডে দোকানে দোকানে বালতি বিতরণ

শহরকে আরও পরিচ্ছন্ন ও আবর্জনামুক্ত রাখতে উদ্যোগ নেওয়া হল সিউড়িতে। সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় দোকানে দোকানে বালতি পৌঁছে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়। শহর বিজেপি সভাপতি সু নয়ন ভান্ডারীর নেতৃত্বে বিজেপির উদ্যোগে এই বালতিগুলি দোকানদারদের হাতে পৌঁছে দেওয়া হয়। শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধ করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। দোকানদারদের নির্দিষ্ট বালতিতে বর্জ্য জমা রাখার বিষয়ে উৎসাহিত করার মাধ্যমে বাসস্ট্যান্ড এলাকাকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়া হয়। যাদেরকে এদিন বালতি দেওয়া হয় তাদের দোকানে সামনে যদি আবর্জনা পড়ে থাকে তাহলে ৫০০ টাকার জরিমানা করবে পৌরসভা সেই বার্তাও জানিয়ে দেওয়া হয়বাসস্ট্যান্ডের মতো জনবহুল এলাকায় প্রতিদিন বহু মানুষের যাতায়াত। ফলে এই এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কথা মাথায় রেখেই দোকানে দোকানে বালতি পৌঁছে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়।শহরকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে শুধু পৌরসভার উদ্যোগই নয়, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতনতাও জরুরি। এই কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্নতা রক্ষায় নাগরিকদের অংশগ্রহণের বার্তা দেওয়ার চেষ্টা করা হল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe