প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন, সিউড়ি শহর ও সিউড়ি-১ ব্লকে পথ সঞ্চালন

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সিউড়ি শহর ও সিউড়ি-১ ব্লকে পথ সঞ্চালন কর্মসূচি অনুষ্ঠিত হল। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন সিউড়ি শহর ও সিউড়ি-১ ব্লকের স্বয়ংসেবকেরা।

শনিবার সিউড়ি শহরের ইরিগেশন কলোনি ময়দান থেকে স্বয়ংসেবকদের পথ সঞ্চালন শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই কর্মসূচি সম্পন্ন হয়। সংঘের শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে স্বয়ংসেবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এরপর রবিবার বড়মহুলায় ধ্বজ প্রণামের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে করিধ্যা গ্রামে পথ সঞ্চালন করেন স্বয়ংসেবকেরা। শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে সংঘের সাংগঠনিক কার্যক্রম ও আদর্শকে সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়। সিউড়ি শহর থেকে গ্রামাঞ্চল—দুই এলাকাতেই এই কর্মসূচিকে ঘিরে স্বয়ংসেবকদের সক্রিয় অংশগ্রহণ দেখা যায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe