প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

চিনপাই সিদ্ধেশ্বরী মায়ের চূড়া নির্মাণ ও পুনঃ অভিষেক অনুষ্ঠানে যোগ দিলেন উচ্চ শিক্ষামন্ত্রী

চিনপাই সিদ্ধেশ্বরী মায়ের চূড়া নির্মাণ ও পুনঃ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন: উপস্থিত ছিলেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। ​ভক্তি ও উদ্দীপনার মধ্য দিয়ে বীরভূমের দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামের ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির চূড়া নির্মাণ এবং পুনঃ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হলো। বহু প্রাচীন এই মন্দিরের এই বিশেষ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। চিনপাই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের নতুন চূড়া নির্মাণ ও নিয়মনিষ্ঠ যজ্ঞের মাধ্যমে মায়ের পুনঃ অভিষেক সম্পন্ন হয়।অনুষ্ঠান ঘিরে চিনপাই গ্রাম ও আশেপাশের এলাকা জুড়ে উৎসবের আমেজ তৈরি হয়। হাজার হাজার ভক্তের সমাগমে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।

অনুষ্টানে অংশ নিয়ে মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এলাকার সার্বিক কল্যাণ এবং শান্তি-সমৃদ্ধির জন্য মা সিদ্ধেশ্বরী মায়ের চরণে প্রার্থনা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহাওl​”ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থানগুলির সংস্কার ও পুনরুজ্জীবন আমাদের সংস্কৃতির অঙ্গ। চিনপাই সিদ্ধেশ্বরী মায়ের এই পুনঃ অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে এবং ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।” প্রতিক্রিয়া জগন্নাথ চট্টোপাধ্যায় -এর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর কি জানালেন তিনি, শুনুন –

​

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe