রবিবার শেষ হলো সেহাড়া পাড়া চেতনা নাট্য ও নৃত্য সাংস্কৃতিক সংস্থার ৩৯ তম বর্ষের অনুষ্ঠান l এই উপলক্ষে জেলার কবি সাহিত্যিক এবং শিল্পীদের চাঁদের হাট বসেছিল বীরভূম সাহিত্য পরিষদ শতবার্ষিকী সভা মঞ্চ ও নাট্যমঞ্চে l
তিন দিনব্যাপী চলা এই চেতনা নাট্য উৎসবের রবিবার ছিল শেষ দিন l উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর পার্থসারথি মুখোপাধ্যায়, ডক্টর বাদল সাহা, সরোজ কর্মকার, নিতাই প্রসাদ ঘোষ, সংস্থার কর্ণধার পান্না বেগম, হাজী আব্দুল আয়াদ ,পরেশ দে চৌধুরী প্রমূখ l এদিন কবিতা পাঠ করেন বীরভূম সাহিত্য পরিষদের কবি ও সাহিত্যিকরা 
শুক্রবার মহুয়া গাঙ্গুলীর কন্ঠে রাষ্ট্রগান বন্দেমাতরম এর মাধ্যমে শুভ সূচনা হয় এই অনুষ্ঠানের l প্রদীপ পরিচালন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অধ্যাপক নারায়ণ প্রসাদ ভট্টাচার্য অধ্যাপক দেবাশীষ দাস, প্রাবন্ধিক কবি ডক্টর আদিত্য মুখোপাধ্যায়, ডঃ চন্দ্রাবলী ঘোষাল সংস্থার কর্ণধার পান্না বেগম প্রমূখ।
পরিবেশিত হয় গীতি আলেখ্য ‘গীতিময় তারাশঙ্কর’ এবং পান্না বেগমের নির্দেশনায় নাটক ‘সাবাস ছুটু বাবু” l এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন আলিফা মমতাজ বেগম l শনিবার সেহাড়া পাড়া চেতনা নাট্য ও নৃত্য সংস্থার আয়োজনে রামকৃষ্ণ সভা গৃহে নাচ গান এবং নাটক মঞ্চস্থ হয় l

সিউড়ি মহিলা সমিতির পরিচালনায় ‘মর্যাদা’ ও “রজতজয়ন্তী’ এবং প্রেরণা সিউড়ি বীরভূমের পরিচালনায় নাটক ‘নতুন আলো’ এবং সেহাড়া পাড়া চেতনার পরিবেশনায় ‘শান্তির খোঁজে শান্তি’ l
তিন দিনের এই নাট্য উৎসব অনুষ্ঠানে সঞ্চালনা করেন শ্রী সুশান্ত রাহা, অচিন্ত্য সিংহ ,সুস্মিতা অধিকারী, বিমল সোম এবং শ্রী কুমার ভট্টাচার্য l সংস্থার পক্ষে হাসিনা মমতাজ বেগম বলেন “তিন দিনে আমরা সংস্কৃতির অঙ্গনে বিভিন্ন ব্যক্তিদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি নৃত্য গান এবং নাটক পরিবেশন এর মাধ্যমে সাংস্কৃতিক বিকাশের জন্য চেষ্টা করেছি”l





