প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

সিউড়ি সিধু কানহু মঞ্চে ‘সলিল সমারোহ’ সমাপ্তি অনুষ্ঠান

রবিবার সলিল সমারোহ বীরভূম জেলার সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা তথ্য ও সংস্কৃতির দপ্তরের সিউড়ি সিধু কানহু মঞ্চেl বিশিষ্ট সুরকার গীতিকার সলিল চৌধুরী জন্মশত বর্ষ কে সামনে রেখে সলিল চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন কমিটি দু বছরব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করেছে l এই উপলক্ষে সিউড়ি মৌমাছি ক্লাব প্রাঙ্গণ থেকে “অসম্ভবের পথেই হেঁটে আমাদের আনন্দ”- শীর্ষক এক পদযাত্রার আয়োজন করা হয় l এই পদযাত্রায় শহরের বিশিষ্ট শিল্পীদের সঙ্গে পা মেলান বিশিষ্ট সুরকার গীতিকার সংগীত শিল্পী কল্যাণ সেন বরাট ,শান্তব্রত নন্দন ,কঙ্কন ভট্টাচার্য, অভিজিৎ ঘোষ প্রমুখেরা l

এরপর রবিবার সন্ধ্যায়  সিউড়ি সিধু কানহু মুক্ত মঞ্চে  কবিতা কথায় গানে এবং নাচে পরিবেশিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান l সলিল চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরের প্রত্যেকটি সাংস্কৃতিক দল সমবেতভাবে সান্ধ্য কালিন উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন এবং শহরের নৃত্যদল গুলি নৃত্য পরিবেশন করেন l

সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন বীরভূম জেলা কমিটির এই উদ্যোগে সান্ধ্য কালীন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সঙ্গীত পরিবেশন করেন কল্যাণ সেন বরাট, মন্দিরা ভট্টাচার্য , কঙ্কন ভট্টাচার্য, অভিজিৎ ঘোষ সহ সিউড়ি শহরের সাংস্কৃতিক দলগুলি l

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe