প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নতুন চেয়ারম্যান সোমেশ্বর বড়াল

বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নতুন চেয়ারম্যান হলেন সিউড়ি শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠের ইংরেজির শিক্ষক সোমেশ্বর বড়াল। তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণকে ঘিরে শিক্ষক মহলে প্রত্যাশা তৈরি হয়েছে। শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন সোমেশ্বর বড়াল। এছাড়াও তিনি সিউড়ির বিবেকানন্দ গ্রন্থাগারের সম্পাদক হিসেবে দায়িত্ব সামলেছেন। শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। সিউড়ির একজন শিক্ষক ও শিক্ষা অনুরাগী হিসেবে পরিচিত সোমেশ্বর বড়ালের নেতৃত্বে বীরভূম জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার পরিকাঠামো মজবুত করা এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির ক্ষেত্রে নতুন উদ্যোগ দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক মহলের একাংশ।

জেলার প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন সমস্যা, শিক্ষক-শিক্ষিকাদের নানা দাবি এবং ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ উন্নত করার মতো বিষয়গুলিতে নতুন চেয়ারম্যানের ভূমিকা আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাঁর নেতৃত্বে বীরভূমের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আরও সুসংহত হবে, এমনটাই প্রত্যাশা শিক্ষা মহলের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe