মা দুর্গার আবাহনে প্রভাত জ্যোতির্ময়ী কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘শারদ আগমনী’। শিক্ষার্থীদের পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নৃত্যনাট্য ‘নব অধ্যায়ে দশভুজার আবাহন’।
নৃত্যনাট্যে মহিষাসুরের ভূমিকায় অভিনয় করেন কলেজের অধ্যক্ষ ড. অমিয়তোষ ঘোষ। দুর্গার চরিত্রে অভিনয় করেন শিক্ষার্থী টিউলিপ চ্যাটার্জি। দুই অধ্যাপিকা সর্বাণী কুণ্ডু ও পদ্মাবতী মাঝি যথাক্রমে কালী ও মাতৃরূপে অভিনয় করেন। তাঁদের পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয়।অনুষ্ঠানে কলেজের সম্পাদক লক্ষ্মণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দুটি দেওয়াল পত্রিকাও প্রকাশিত হয় l
প্রভাত জ্যোতির্ময়ী কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘শারদ আগমনী’।
October 12, 2026 7:35 PM





