প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

রাজনগরে ধারালো অস্ত্র নিয়ে হামলা , যুবকের মৃত্যু, মহিলা শিশুসহ আহত ১০

বীরভূমের রাজনগর থানার কবিলাসপুর গ্রামে সোমবার সকালে ধারালো অস্ত্র নিয়ে এক যুবকের হামলার ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের চিকিৎসার জন্য সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে কানাই কনুই নামে ওই যুবক বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে। এরপর রাস্তায় শেখ ইব্রাহিম নামে এক ব্যক্তিকে আচমকাই ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।অভিযোগ, এরপরও হামলা থামেনি। ওই যুবক গ্রামের আরও কয়েকজনের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। শিশুদের কেউ মারতে থাকে এমন সময় বিশ্বনাথ পাল নামে এক যুবক ছাড়াতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগl এমনকি প্রতিবেশীদের বাড়িতেও ধারালো অস্ত্র নিয়ে ঢুকে পড়ার অভিযোগ উঠেছে। ঘটনায় মহিলা ,শিশু-সহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।ঘটনার পর রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনা স্থলে পৌঁছেছেন ডিএসপি র নেতৃত্বে পুলিশ বাহিনী l স্থানীয়দের একাংশের দাবি, কানাই মানসিক ভারসাম্যহীন। তবে পুলিশের তদন্তে এখনও পর্যন্ত তাঁর মানসিক অবস্থার বিষয়ে কোনও চূড়ান্ত তথ্য প্রকাশ্যে আসেনি। ফলে ঘটনার পরই উঠছে গুরুত্বপূর্ণ প্রশ্ন—আক্রমণকারী সত্যিই মানসিক ভারসাম্যহীন কি না, নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে? পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe