প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

সিউড়িতে ৭ অক্টোবর ‘সেবা জ্যোতি যাত্রা’, প্রধানমন্ত্রীর ভাষণ শোনার প্রস্তুতি 

৭ অক্টোবর সিউড়িতে অনুষ্ঠিত হতে চলেছে ‘সেবা জ্যোতি যাত্রা’। একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ২৫ বছর পূর্তি l সেই উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সেই ভাষণ বীরভূমের মানুষ যাতে সরাসরি শুনতে পারেন, তার জন্য সিউড়িতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিশেষ দিনে থাকতে পারেন জেলার দুই মন্ত্রী শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ও কৃষিমন্ত্রী দুধ কুমার মন্ডলও,

সিউড়ির ইরিগেশন কলোনির ময়দানে এই কর্মসূচির আয়োজন করা হবে বলে জেলা বিজেপি সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় জানান lএই অনুষ্ঠানকে সফল করতে ও প্রস্তুতি খতিয়ে দেখতে উদয়শঙ্কর ব্যানার্জির নেতৃত্বে বিজেপির প্রতিনিধিরা জেলা প্রশাসন ভবনে

জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে  প্রতিনিধিদল ইরিগেশন কলোনির ময়দানে পৌঁছে অনুষ্ঠানস্থল পরিদর্শনও করে।প্রধানমন্ত্রীর ভাষণ শোনার পাশাপাশি ‘সেবা জ্যোতি যাত্রা’কে কেন্দ্র করে সিউড়িতে বিজেপির সাংগঠনিক প্রস্তুতিও শুরু হয়েছে। বিজেপির জেলা সভাপতি জানান, ৭ অক্টোবর ইরিগেশন কলোনির ময়দান থেকে জেলাশাসকের কার্যালয় পর্যন্ত ‘সেবা জ্যোতি যাত্রা’ হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe