প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

নকল ডিসিআর চক্রের অভিযোগে গ্রেপ্তার মহম্মদবাজারের তৎকালীন BLRO

অবশেষে গ্রেপ্তার হলেন বীরভূমের মহম্মদবাজারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তৎকালীন আধিকারিক সব্যসাচী মণ্ডল। অভিযোগ, টুলু মণ্ডলের নকল ডিসিআর চক্রের অন্যতম মূল মাথা হিসেবে তাঁর ভূমিকা ছিল। শনিবার রাতে ঝাড়গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার সব্যসাচী মণ্ডলকে সিউড়ি আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অভিযোগ, তৎকালীন ২০২২ থেকে ২৫ সাল পর্যন্ত ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তৎকালীন আধিকারিক সব্যসাচী মণ্ডলের মদতেই টুলু মণ্ডল নকল ডিসিআর তৈরি করতেন। এই নকল নথির মাধ্যমে সরকারি রাজস্বে বিপুল ক্ষতি হয়েছে বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, গত পাঁচ বছরে এই চক্রের কারণে সরকারের প্রায় ৩,৫০০ কোটি টাকা লোকসান হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের দুই কর্মী বিশ্বজিৎ দাস ও প্রবীর দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার তৎকালীন BLRO-র গ্রেপ্তারের পর তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে তদন্তকারীরা। জেলা সভাপতি উদয় সকল বন্দ্যোপাধ্যায় বলেন আমরা বারবার বলে আসতাম টুলু মণ্ডল হওয়ার পিছনে সরকারি আধিকারিকদের হাত আছে আর সেটা দিনের আলোর মতন স্পষ্ট তুমি বলেন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে তাই জেলা প্রশাসনের কাছে তার আবেদন আরো গভীর ভাবে তদন্ত করা হোক এর সঙ্গে জেলার উচ্চ পর্যায়ের পুলিশ এবং প্রশাসনের যুক্ত থাকার সম্ভাবনার কথাও তারা বলেন

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe