প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি, জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা 

পশ্চিমবঙ্গের ভিবি-জি রামজি প্রকল্পে কর্মরত গ্রাম রোজগার সহায়ক (জিআরএস), ভিলেজ লেভেল এন্টারপ্রেনার (ভিএলই) এবং স্কিলড টেকনিক্যাল পার্সন (এসটিপি) কর্মীদের স্থায়ীকরণের দাবিতে রাজ্যজুড়ে কর্মবিরতি কর্মসূচি পালিত হল।সারা রাজ্যের পাশাপাশি সোমবার বীরভূম জেলাতেও কর্মবিরতি পালন করেন সংশ্লিষ্ট কর্মীরা। আগামী পঞ্চায়েত নিয়োগের আগেই কর্মসংস্থানের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এদিন বীরভূমের জেলাশাসকের কাছে একগুচ্ছ দাবিসংবলিত স্মারকলিপি জমা দেন তাঁরা।পশ্চিমবঙ্গ জিআরএস, ভিএলই ও এসটিপি কর্মীসাথী যৌথ মঞ্চের আহ্বানে এই কর্মবিরতি কর্মসূচি সংগঠিত হয়। কর্মীদের পক্ষ থেকে জানানো হয়, নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে তাঁরা পেন ডাউন ও কর্মবিরতি কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছেন। কর্মীসাথী যৌথ মঞ্চের প্রতিনিধিদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁরা সরকারি বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির সঙ্গে যুক্ত থেকে দায়িত্ব পালন করে আসছেন। তাঁদের মধ্যে অনেকেরই প্রায় কুড়ি বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতাসম্পন্ন কর্মীদের স্থায়ীকরণ করা হলে একদিকে যেমন তাঁদের কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে তেমনই সরকারেরও অভিজ্ঞ ও দক্ষ কর্মীদের পরিষেবা পাওয়ার সুযোগ থাকবে।কর্মীদের দাবি, নিয়মিতভাবে সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে যুক্ত থাকা যোগ্য কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও নীতিগত পদক্ষেপ গ্রহণ করা হোক। বিশেষ করে আগামী পঞ্চায়েত নিয়োগের আগেই তাঁদের কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারকে উদ্যোগী হতে হবে।যৌথ মঞ্চের প্রতিনিধিরা আরও জানান, প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই তাঁরা নিজেদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যেতে চান। তাঁদের মতে, দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই কর্মীদের পরিষেবা গ্রহণ করলে সরকারি প্রকল্পের বাস্তবায়ন আরও কার্যকর হতে পারে। এখন কর্মীদের এই দাবির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ও সংশ্লিষ্ট প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন আন্দোলনকারীরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe