জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে শুক্রবার বীরভূম জেলাজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় গান্ধীজয়ন্তী পালন করা হয়।

এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে বীরভূম জেলা প্রশাসন ভবনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতীয় কংগ্রেস বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে জাতির জনক মহাত্মা গান্ধী প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়
গান্ধীজির জন্মদিনকে স্মরণীয় করে রাখতে সিউড়ি বাসস্ট্যান্ডে ‘প্রতিবিম্ব’-এর উদ্যোগে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এই শিবিরে প্রায় ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গান্ধীজির অহিংসা, মানবসেবা ও মানুষের পাশে দাঁড়ানোর আদর্শকে সামনে রেখেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে, গান্ধীজয়ন্তী উপলক্ষে জাতীয় কংগ্রেসের উদ্যোগেও রক্তদান শিবিরের আয়োজন করা হয় সিউড়ি ২ নম্বর ব্লকের ঢোলটিকুরিতে। সেখানেও দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদানে অংশ নেন।





