সিউড়ি রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হলো বীরভূম যোগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১৪তম বার্ষিক অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগচর্চার গুরুত্ব, শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তির ক্ষেত্রে যোগের ভূমিকা নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা।এদিন অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হয় বিবেকানন্দপল্লী সরস্বতী শিশু মন্দিরের প্রাণপুরুষ বিশ্বনাথ চক্রবর্তী, শিক্ষক সোমেশ্বর বড়াল, কলেজ শিক্ষক গোপীনাথ চৌধুরী এবং সাংবাদিক মৃণালজিৎ গোস্বামীকে। তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, নিয়মিত যোগচর্চা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মানসিক চাপ কমাতেও সহায়ক। বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য যোগচর্চার গুরুত্ব ক্রমশ বাড়ছে।আয়োজক সংস্থার পক্ষে শুভজিৎ দাস বলেন, “সুস্থ শরীর ও মনের জন্য মানুষের মধ্যে যোগচর্চার প্রতি আস্থা ক্রমশ বেড়েছে। যোগকে দৈনন্দিন জীবনের অংশ করে তুললে সুস্থ জীবনযাপন আরও সহজ হয়।”
বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে এদিন বিশেষ যোগ প্রদর্শনের পাশাপাশি মনোজ্ঞ যোগ-নৃত্য পরিবেশন করা হয়। যোগচর্চার বিভিন্ন কৌশল ও নান্দনিক উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে উৎসাহ দেখা যায়।
সিউড়িতে বীরভূম যোগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১৪তম বার্ষিক অনুষ্ঠান
September 22, 2026 8:43 AM





