প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

বীরভূম জেলা কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন সঞ্জয় অধিকারী।

September 15, 2026 10:37 AM

দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বীরভূম জেলা কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন সঞ্জয় অধিকারী। এই প্রথমবার এআইসিসির পর্যবেক্ষকের তত্ত্বাবধানে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ কর্মী ও পদাধিকারীদের মতামতকে গুরুত্ব দিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জেলা সভাপতি নির্বাচিত করা হয়েছে বলে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।সঞ্জয় অধিকারীর এই জয়কে ঘিরে বীরভূম জেলার কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস কর্মীরা একে একে তাঁর সঙ্গে দেখা করতে আসছেন। কেউ মালা পরিয়ে, কেউ মিষ্টিমুখ করিয়ে আবার কেউ কেক কেটে তাঁর জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছেন।দীর্ঘদিন ধরে সাংগঠনিক দুর্বলতা ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে থাকা বীরভূম জেলা কংগ্রেসের কাছে নতুন জেলা সভাপতি নির্বাচিত হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দলের একাংশ। কর্মীদের প্রত্যক্ষ মতামতকে গুরুত্ব দিয়ে এই নির্বাচন হওয়ায় তৃণমূল স্তরের কর্মীদের মধ্যেও নতুন করে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যাশা তৈরি হয়েছে।অন্যদিকে, রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে বিরোধী রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি হয়েছে। শাসকদলের অভ্যন্তরীণ বিভাজন নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। এই পরিস্থিতিতে বীরভূমে কংগ্রেসের সংগঠনকে ফের সক্রিয় ও শক্তিশালী করার বড় দায়িত্ব এসে পড়েছে সঞ্জয় অধিকারীর কাঁধে।দলের পর্যবেক্ষক ও জাতীয় নেতৃত্ব বীরভূমে সংগঠনকে ঘুরে দাঁড় করাতে সঞ্জয় অধিকারীর উপর আস্থা রেখেছেন বলেই মনে করছে জেলা কংগ্রেসের নেতৃত্ব। নতুন সভাপতির সামনে এখন অন্যতম বড় চ্যালেঞ্জ হল দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় বা দূরে থাকা কর্মীদের ফের সংগঠনের মূল স্রোতে ফিরিয়ে আনা এবং বুথস্তর পর্যন্ত কংগ্রেসের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করা ,সঞ্জয় অধিকারীর নির্বাচনের পর কর্মী-সমর্থকদের এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস আগামী দিনে বীরভূম জেলা কংগ্রেসকে কতটা নতুন পথে এগিয়ে নিয়ে যায়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe