স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতাকে স্মরণ করে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান আচার্য সুরজিত সেনগুপ্তের জন্মদিন উপলক্ষে বীরভূম বিবেকানন্দ সেবা ও শিক্ষাসংঘের উদ্যোগে সিউড়ির বিবেকানন্দ পল্লীতে সরস্বতী শিশু মন্দির প্রাঙ্গণে উদযাপিত হল বিশ্ব ভ্রাতৃত্ব দিবস।

এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। পাশাপাশি সিউড়ি সরস্বতী শিশু মন্দিরের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় পুনর্মিলন উৎসব। প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয় এবং ভিড় ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানে সিউড়ি শহরের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপস্থিত সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয়। স্বামী বিবেকানন্দের মানবতাবাদ, বিশ্বভ্রাতৃত্ব এবং সম্প্রীতির বার্তাকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে সংবর্ধনার আয়োজন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ চক্রবর্তী, স্বপন সেনগুপ্ত, কালোসোনা মণ্ডল, সোমেশ্বর বড়াল, সুমন্ত রাহা, জিতেন চট্টোপাধ্যায়, সুজয় চট্টোপাধ্যায়-সহ বিশিষ্ট জনেরা l




