প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

সিউড়িতে নাট্যকর্মীরা আয়োজন করলেন ” চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী”

September 14, 2026 12:14 AM

নাইন ইলেভেন থেকে ‘আমরা কজন’ নাটকের নির্দেশক ও কুশীলবরা নিত্যনতুন ভাবনা নিয়ে হাজির হচ্ছেন। এবারও তার ব্যতিক্রম হল না। কখনও চায়ের দোকানের আড্ডায়, কখনও ইরিগেশন কলোনির মাঠে—সৃষ্টিসুখের উল্লাসে নতুন কিছু করার ভাবনা নিয়ে এগিয়ে চলেছেন ‘আমরা কজন’-নাট্যকর্মী।এবার নাটকের গণ্ডি পেরিয়ে তাঁরা আয়োজন করলেন চিত্র ও ভাস্কর্য প্রদর্শনীর। শনি ও রবিবার দু’দিন ধরে সিউড়ির লিজ ক্লাবের শতবার্ষিকী হলে অনুষ্ঠিত হয় এই বিশেষ প্রদর্শনী। শিল্পী তপন চট্টোপাধ্যায়ের চিত্রকর্ম এবং চন্দ্রধর চক্রবর্তীর ভাস্কর্যকর্ম নিয়ে আয়োজিত এই প্রদর্শনীতে সাধারণ দর্শক-শ্রোতাদের পাশাপাশি শিল্পী, নাট্যপ্রেমী ও শহরের বিশিষ্টজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সঞ্জিত ঘোষ। শনিবার উদ্বোধনী সংগীতে ছোট্ট ঊর্জা চট্টোপাধ্যায়ের গান উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। এরপর নাট্যপ্রেমী ও শহরের বিশিষ্টজনেরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিল্পীদের সৃষ্টিকর্মের প্রশংসা করেন।

রবিবারের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অঞ্জন চট্টোপাধ্যায়, ঋতুরাজ সেন, রঞ্জিত হাজরা ও সঞ্জয় দে। নাটক পাঠ করেন উত্তীয় চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশিত হয় দেবাশীষ দত্তের দুটি নাটক—‘লোকটা’ ও ‘নদী’। নাটক দুটিতে অভিনয় করেন উত্তম চট্টোপাধ্যায় ও দেবাশীষ দত্ত।

এছাড়াও কবিতা পাঠ ও সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাবুল সাহা। নাট্যকর্মীদের এই ব্যতিক্রমী উদ্যোগ সিউড়ির সাংস্কৃতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি করেছে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe