প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

সিউড়ি রবীন্দ্রসদনে বিজেপির সেবা সংকল্প অভিযান কর্মশালা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবা ও সেবাসমর্পণের ২৫ বছর পূর্তি উপলক্ষে বীরভূম জেলায় অনুষ্ঠিত হলো ‘সেবা সংকল্প অভিযান’ কর্মশালা। সিউড়ি রবীন্দ্রসদনে আয়োজিত এই কর্মশালায় বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্বের পাশাপাশি দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা সভাপতি উদয়শংকর ব্যানার্জি, দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা, সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা ,রাজ্য কমিটির সদস্য, নির্মল চন্দ্র মন্ডল, কালোসোনা মণ্ডল-সহ জেলা ও রাজ্য নেতৃত্বের একাধিক সদস্য।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ ২৫ বছরের জনসেবা, সংগঠন ও রাষ্ট্রসেবার কর্মকাণ্ডকে সামনে রেখে এই কর্মশালার আয়োজন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। আগামী দিনে সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচিকে আরও শক্তিশালী করার পাশাপাশি দলের কর্মীদের জনসংযোগ ও সেবামূলক কাজে আরও সক্রিয় হওয়ার বার্তাও দেওয়া হয় কর্মশালায়।বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির নেতা-কর্মীরা এই কর্মশালায় অংশ নেন। বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক ও জনজীবনের দীর্ঘ পথচলা এবং মানুষের জন্য তাঁর সেবামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe