প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

৪৯ বছরের ব্যাধি তিন মাসে সারবে না-সিউড়ি সদর হাসপাতাল পরিদর্শনে এসে বললেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল

September 10, 2026 10:56 AM

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। আর সেই দিন থেকেই রাজ্যজুড়ে ‘সেবা সপ্তাহ’ পালনের সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি। তারই আগে বুধবার সিউড়ি সদর হাসপাতাল পরিদর্শনে এলেন ময়ূরেশ্বরের বিজেপি বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। সিউড়ি সদর হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করার প্রক্রিয়ার আগে হাসপাতালের বর্তমান পরিকাঠামো ও পরিষেবা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতেই এদিন তাঁর এই পরিদর্শন বলে জানা যায়।

হাসপাতালে পৌঁছে কৃষিমন্ত্রী হাসপাতালের সুপার, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি বিভিন্নওয়ার্ড ঘুরে রোগীও তাঁদের আত্মীয়দের সঙ্গেও কথাবলেন তিনি। ছবিসৌজন্যে জনকন্ঠ টিভি

হাসপাতালের পরিষেবা, চিকিৎসা ব্যবস্থা, পরিকাঠামো এবং রোগীদের বিভিন্ন সমস্যার কথা সরাসরি তাঁদের কাছ থেকেই জানার চেষ্টা করেন।পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষিমন্ত্রী বলেন, “৪৯ বছরের ব্যাধি তিন মাসে সারবে না।” দীর্ঘদিনের সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়, তবে ধীরে ধীরে হাসপাতালের পরিষেবা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে বলে জানান তিনি।হাসপাতালগুলিতে স্বচ্ছ ব্যবস্থা এবং সুন্দর পরিষেবা নিশ্চিত করার ওপর জোর দেন কৃষিমন্ত্রী। তাঁর লক্ষ্য, সরকারি হাসপাতালের পরিষেবা আরও উন্নত করে সাধারণ মানুষকে ভালো চিকিৎসা পরিষেবা দেওয়া এবং “রোগমুক্ত বাংলা” গড়ে তোলা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe