শিক্ষক দিবস উপলক্ষে সিউড়িতে রবিবার দুপুরে বিকোয়েস্ট ইন অনুষ্ঠান গৃহে অনুষ্ঠিত হলো শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান। সিউড়ির বিধায়ক তথা রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে এবং বিজেপি টিচার্স সেলের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিউড়ি বিধানসভা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা জানানো হয়। শিক্ষক সমাজের অবদান ও তাঁদের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। শিক্ষক দিবসের তাৎপর্য, শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা এবং সমাজগঠনে তাঁদের অবদানের বিষয়টিও অনুষ্ঠানে উঠে আসে।
বিজেপি টিচার্স সেলের উদ্যোগে আয়োজিত এই শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে সিউড়ি বিধানসভা এলাকার শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি উদয় শংকর ব্যানার্জি, সহ-সভাপতি উত্তম রজক, সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই শহর সভাপতি সুনয়ন ভান্ডারী ,প্রাক্তন অধ্যক্ষ পার্থসারথি মুখোপাধ্যায়, বিজেপির টিচার্স সেলের বীরভূম জেলা আহ্বায়ক মোহন সিনহা ,বিজেপি টিচার্স সেল সিউড়ি বিধানসভার আহ্বায়ক মানস মজুমদার প্রমূখ
সিউড়িতে বিজেপি টিচার্স সেলের শিক্ষক সংবর্ধনা
September 7, 2026 6:12 PM




