প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

সিউড়িতে শিশুদের কৃষ্ণরূপে রূপসজ্জা প্রদর্শন

আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। জন্মাষ্টমী উৎসবকে সামনে রেখে সংস্কার ভারতীর বীরভূম জেলা শাখার উদ্যোগে শুক্রবার সকালে সিউড়ির পাইকপাড়ার সরোজনী দেবী সরস্বতী শিশু মন্দির বিদ্যালয়ে অনুষ্ঠিত হল শ্রীকৃষ্ণ রূপসজ্জা প্রদর্শন।

এই অনুষ্ঠানে স্কুলের খুদে পড়ুয়ারা শ্রীকৃষ্ণের নানা রূপে সেজে নিজেদের মেলে ধরে। কারও মাথায় ময়ূরপুচ্ছ, হাতে বাঁশি, পরনে হলুদ ধুতি; আবার কেউ সেজেছিল বালক কৃষ্ণের বিভিন্ন চরিত্রে। শিশুদের এই মনোমুগ্ধকর কৃষ্ণসজ্জা ঘিরে স্কুল চত্বরে তৈরি হয় উৎসবের আবহ।

 জন্মাষ্টমীর তাৎপর্য, শ্রীকৃষ্ণের জীবন ও তাঁর নানা লীলার সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি এই রূপসজ্জা প্রদর্শনের মাধ্যমে প্রায় ৯০ জন শিশু তাদের সৃজনশীলতা তুলে ধরে। অন্যান্য বারের মতন এবারও কৃষ্ণ রূপসজ্জার মাধ্যমে শিশু মনের সাংস্কৃতিক চর্চাকেও উৎসাহিত করা হয় বলে জানান সংস্কার ভারতীর জেলা সম্পাদক স্বরূপ সরকার । অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে খুদে কৃষ্ণদের সাজে এদিন কার্যত প্রাণবন্ত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe