প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

*রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বীরভূম জুড়ে নানা কর্মসূচি* 

রাখি পূর্ণিমাকে কেন্দ্র করে শুক্রবার ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়ল বীরভূমজুড়ে। দিদি-বোনেদের কাছ থেকে সিউড়ি ইরিগেশন কলোনি প্রাঙ্গণে রাখি বন্ধন অনুষ্ঠানে রাখি পরলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী তথা সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়।

এদিন রাখি বন্ধনের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, বিজেপি সরকার মা-বোনেদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার কথা বলেছিল, তা ইতিমধ্যেই চালু হয়েছে। যোগ্যরা অগ্রাধিকার ভিত্তিতে এই সুবিধা পাবেন এবং প্রত্যেকেই এর আওতায় আসবেন বলে দাবি করেন তিনি। অন্নপূর্ণা ভাণ্ডারের আনন্দের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, মা, দিদি ও বোনেরা এই সুবিধা পেয়েছেন, তাই সেই আনন্দের প্রতীক হিসেবে তারা অন্নপূর্ণা প্ল্যাকেট হাতে নিয়ে রাখি উৎসবে সামিল হয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাঁর সিউড়ি সফরের আগের দিনই ইরিগেশন কলোনি থেকে সিউড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত পদযাত্রাও করেন তিনি। এই পদযাত্রায় শামিল হন বীরভূম জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি উদয় শংকর ব্যানার্জি সহ-সভাপতি দীপক দাস সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই  শহর বিজেপি সভাপতি সুনয়ন ভান্ডারী প্রমূখ।এদিন সিউড়ি-সহ বীরভূমের বিভিন্ন প্রান্তে রাখি বন্ধন উৎসব পালিত হয়। বিভিন্ন জনসংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, স্কুল এবং জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় নানা কর্মসূচি। জেলার বিভিন্ন ব্লকেও রাখি বন্ধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সিউড়ি পৌরসভার গেটের কাছে ‘আর্ট অব লিভিং বীরভূম’-এর পক্ষ থেকে পথচলতি মানুষের হাতে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হয়।

বীরভূম ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও সিউড়ি বাসস্ট্যান্ডে গাড়িচালক ও সাধারণ মানুষের হাতে রাখি পরানো হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকেও সিউড়ি বাসস্ট্যান্ডে পর চলতি মানুষের হাতে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হয় ।স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংস্থা ‘প্রেরণা সিউড়ি বীরভূম’-এর পক্ষ থেকে সন্ধ্যায় সাংস্কৃতিক কর্মীদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বার্তা দেওয়া হয়।

পুরন্দরপুরেও রাখি বন্ধন উৎসব পালিত হয়। সিউড়ি ২ নম্বর ব্লকের বিডিও এবং সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহার উদ্যোগে বান্ধব সমিতির মাঠে আয়োজিত অনুষ্ঠানে সকলের হাতে রাখি বেঁধে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়। একইভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সিউড়ি হাটজনবাজার শাখার উদ্যোগেও রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।

ভাই-বোনের পারস্পরিক ভালোবাসা ও সুরক্ষার প্রতীক হিসেবে পালিত রাখি পূর্ণিমার ঐতিহ্য বহু প্রাচীন। আধুনিক সময়ে সেই পারিবারিক সম্পর্কের গণ্ডি পেরিয়ে রাখি সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যের প্রতীক হয়ে উঠেছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe