প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

তারাপীঠে মুখ্যমন্ত্রী, প্রস্তুতি বৈঠকে প্রশাসন

শনিবার বীরভূম জেলায় আসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে ক্ষমতায় আসার পর এই প্রথম তাঁর বীরভূম সফর। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে বৃহস্পতিবার তারাপীঠে প্রস্তুতি বৈঠকে বসেন জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকরা। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক ধবল জৈন, পুলিশ সুপার ভিদিত রাজ বুন্দেশ, রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা-সহ প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে তারাপীঠে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। তারাপীঠ মন্দির কর্তৃপক্ষের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী মা তারার দর্শন ও পুজো দিতে পারেন বলে জানা গিয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রশাসনিক বৈঠকও করতে পারেন বলে প্রশাসনিক সূত্রে খবর। সেই সম্ভাবনা মাথায় রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে, প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মুখ্যমন্ত্রী তাঁর বাড়িতেও যেতে পারেন বলে জানা গিয়েছে। তবে মুখ্যমন্ত্রীর চূড়ান্ত কর্মসূচি তাঁর নিরাপত্তা ব্যবস্থা এবং হাতে থাকা সময়ের ওপরই নির্ভর করবে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে ইতিমধ্যেই তারাপীঠ ও সংলগ্ন এলাকায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe