প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

মহাসমারোহে পালিত কবি কবিরুল ইসলামের ৯৫তম জন্মবার্ষিকী

মানবতাবাদী কবি তথা ‘বীরভূম গৌরব’ কবি কবিরুল ইসলামের ৯৫তম জন্মবার্ষিকী মহাসমারোহে উদযাপিত হল সিউড়িতে। সোমবার বিকেলে বীরভূম সাহিত্য পরিষদের সভাকক্ষে কবিরুল ইসলাম স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগ ও আয়োজনে কবিকে স্মরণ করেন সিউড়ি শহরের কবি ও সাহিত্যিকরা। স্মৃতিরক্ষা কমিটির রেইনী চৌধুরী ও চন্দন চট্টোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কথায়, গানে ও কবিতায় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্টজনেরা।

 

কবিরুল ইসলামের সাহিত্যচর্চা,মানবতাবাদী ভাবনা  সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতার বিভিন্ন দিক অনুষ্ঠানে উঠে আসে। কবির গুণমুগ্ধ ছাত্ররাও কথায় ও কবিতায় তাঁদের প্রিয় কবিকে স্মরণ করেন। কবির লেখা ও তাঁর সৃষ্টির স্মৃতিচারণে এদিন বীরভূম সাহিত্য পরিষদের সভাকক্ষ হয়ে ওঠে আবেগঘন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিতাই প্রসাদ ঘোষ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe