প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

বৃক্ষরোপণ করা হলো সিউড়ি আম্বেদকর উদ্যানে

দি আর্ট অফ লিভিং বীরভূম ও স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠন প্রেরণা সিউড়ি বীরভূমের যৌথ উদ্যোগে অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ করা হলো জেলা পরিষদ সংলগ্ন আম্বেদকর উদ্যানে।

১৪ই জুলাই থেকে ২০ শে জুলাই সপ্তাহব্যাপী চলছে অরণ্য সপ্তাহ। জেলা জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে মায়ের নামে একটি গাছ উৎসর্গ করে গাছ লাগাচ্ছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সরকারি দপ্তর সাধারণ মানুষও। রবিবার বীরভূম বন বিভাগ ও বীরভূম জেলা পরিষদের সহযোগিতায়
রবিবার আম্বেদকর উদ্যানে লাগানো হলো ফলের গাছ। আর্ট অফ লিভিং ও সাংস্কৃতিক সংস্থা প্রেরণার পক্ষে সরোজ কর্মকার ও মৃনালজিৎ গোস্বামী জানান সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে এবং পরিবেশ দূষণমুক্ত রাখতে গাছ লাগানোর আবেদন করা হয়, বিলি করা হয় ১০০ চারা গাছও।

,

  ,

দি আর্ট অফ লিভিং বীরভূমের উদ্যোগে এদিন সন্ধ্যায় সিউড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন শুক্লা ভবনে মোহন জির তত্ত্বাবধানে আয়োজন করা হয় যোগাসন প্রাণায়াম  কর্মসূচি ,এরপর প্রসাদ গ্রহণের পাশাপাশি প্রত্যেক সদস্যের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ ।সংকল্প  করা হয় ‘একটি গাছ গুরুজীর নামে ‘লাগাবেন আর্ট অফ লিভিং এর সদস্যরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe