প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনের দিন  উত্তেজনা মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

সিউড়ি ১ নম্বর ব্লক অফিস চত্বরে ছড়াল চরম উত্তেজনা। পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনের দিনেই তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আক্রান্ত হয়েছেন মল্লিকপুর পঞ্চায়েতের প্রধান সুবল দত্ত এবং তৃণমূলের পঞ্চায়েত সমিতি সদস্যের ভাই বিপদতারণ অঙ্কুর।

​স্থানীয় সূত্রে খবর, সভাপতি ইন্দ্রজিৎ মণ্ডলের পদত্যাগের পর আজ নতুন সভাপতি নির্বাচন ছিল। সেই কারণে বিডিও অফিসের সামনে জড়ো হন শতাধিক বিজেপি কর্মী। অভিযোগ, চা দোকানে বসে থাকা বিপদতারণ ও অফিসে আসা সুবলবাবুকে বেধড়ক মারধর করা হয়। প্রাণ বাঁচাতে এলাকা ছাড়েন তৃণমূল কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা ব্লক চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe