প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

পশুপক্ষীর হাট অবিলম্বে চালুর দাবিতে ডেপুটেশন জেলা শাসকের দপ্তরে নিজস্ব প্রতিবেদন, সিউড়ি

রাজ্যের পালাবদলের সাথে সাথে নতুন নিয়ম চালু করেছে রাজ্য সরকার ।বন্ধ করে দেওয়া হয়েছে পশু হাট গুলি। আর এর ফলে চরম সমস্যায় পড়েছেন গরু হাটের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। নয়া বিধি শিথিল করে বীরভূম জেলার সমস্ত পশুপক্ষীর হাট অবিলম্বে চালুর দাবিতে বীরভূম জেলা পশুপক্ষী হাট বাঁচাও সমিতি সোমবার সিউড়িতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় । পরে জেলাশাসক ও জেলা প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের ডেপুটি ডিরেক্টরের কাছে ডেপুটেশন দেন বীরভূম জেলা পশুপক্ষী হাট বাঁচাও সমিতির সদস্যরা।

সমিতির দাবি, নতুন সরকার গঠনের পর দেড় মাসেরও বেশি সময় ধরে জেলার পশুপক্ষীর হাটগুলি বন্ধ রয়েছে। এর ফলে হাটের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত হাজার হাজার মানুষের জীবিকা চরম সংকটের মুখে পড়েছে। পশুপালক, ব্যবসায়ী, হাটের শ্রমিক-কর্মচারী, ভ্যানচালক, পণ্য পরিবহণের সঙ্গে যুক্ত শ্রমিক, -সহ বহু ক্ষুদ্র ব্যবসায়ী কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। বহু পরিবারের সংসার চালানো দুঃসাধ্য হয়ে উঠেছে বলে দাবি সংগঠনের। ডেপুটেশন কর্মসূচিতে সংগঠনের প্রতিনিধিরা প্রশাসনের কাছে দ্রুত নতুন বিধি শিথিল করে জেলার পশুপক্ষীর হাটগুলি পুনরায় চালুর দাবি জানান। সংগঠনের পক্ষে মানস সিংহ বলেন , হাটগুলি দীর্ঘদিন বন্ধ থাকায় জেলার গ্রামীণ অর্থনীতি ও ক্ষুদ্র ব্যবসায় মারাত্মক প্রভাব পড়েছে। অবিলম্বে হাট চালুর বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেই তাঁরা আশা প্রকাশ করছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe