বালি সমস্যার স্থায়ী সমাধান এখনো করা সম্ভব হয়নি, তবে সাধারণ মানুষ এবং আবাস যোজনার বাড়ির উপভোক্তাদের কথা মাথায় রেখে চার হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা করে ট্রাক্টর পিছু বালির দাম বেঁধে দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার মন্ডল। 
তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র ময়ূরেশ্বর বিধানসভা এলাকার ক্ষেত্রে ট্রাক্টর পিছু ৩০০০ টাকা করা হয়েছে। যাতে ধরা হয়েছে সরকারি ট্যাক্সও। বি এল আরও ,ঘাট মালিক এবং সাধারণ মানুষের প্রতিনিধিদের ঐক্যমত্তের ভিত্তিতে। শুধু তাই নয় অনৈতিক-অবৈধভাবে যাতে বালি না উঠে সেই দিকেও নজর দেবে স্থানীয় প্রশাসন।




