মা-বোনের ১০০ দিনের কাজের টাকা যারা লুট করেছে সেই সমস্ত নেতাদের গলা থেকে টাকা বার করার হুঁশিয়ারি দিলেন সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা।
ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে পুরন্দরপুরে অনুষ্ঠিত বাজেট আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। নাম না করে তৃণমূল নেতাদের কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন ভারতীয় জনতা যুব মোর্চার মাধ্যমে নেতাদের গলা থেকে টাকা বার করা হবে । যারা টাকা লুট করেছে তাদেরকে এই ‘অধম কৃষ্ণ’ ক্ষমা করবে না জানিয়ে দিয়ে তাঁর হুঁশিয়ারি তৃণমূল নেতারা যেখানেই থাকুন না কেন এমনকি বিদেশে থাকলেও তাদেরকে টেনে বের করে আনা হবে। এই সভায় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক বিশ্বজিৎ সাহা ,যুব মোর্চার সাধারণ সম্পাদক গৌরব দাস সহ সাতটি মন্ডলের যুব সভাপতিবৃন্দ। উপস্থিত ছিলেন শিক্ষক নেতা অম্লান বন্দ্যোপাধ্যায় ,যুব আইকন সমরেশ ঘোষ প্রমূখ।




