“সিউড়িতে একটাই সুর জাস্টিস ফর বারুইপুর”- এই শ্লোগানে মুখরিত হলো বীরভূমের সদর শহরের রাস্তাঘাট। বৃহস্পতিবার বীরভূম জেলা কংগ্রেসের উদ্যোগে বারুইপুরের ঘটনার প্রতিবাদে মিছিল বের করে জেলা কংগ্রেস। সিউড়ির শিক্ষক ভবন থেকে এই বিক্ষোভ মিছিল সিউড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
প্রদেশ কংগ্রেস নেতা সঞ্জয় অধিকারী বলেন বারুইপুর কাণ্ডে আমরা সমস্ত দোষী ব্যক্তিদের সাজা চাই সরকারের কাছে তাদের দাবি শুধু বারুইপুর নয় কামদুনি কান্ড ,আর জি কর সহ সমস্ত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অবিলম্বে দোষী ব্যক্তিদের সাজা দিক সরকার।
‘এনকাউন্টার’ ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন এই ঘটনায় পাঁচ জন জড়িত মূল অভিযুক্ত এখনো অধরা, শুধুমাত্র একজনকে ইনকাউনটার করলে হবে না। তিনি বলেন যদি কেউ প্রশাসন বা পুলিশকে আক্রমণ করে পুলিশ প্রশাসন তো আর চুপ করে বসে থাকবে না ,পুলিশ পুলিশের কাজ করেছে ।এই বিষয়ে তাদের সমর্থন রয়েছে জানিয়ে সঞ্জয় অধিকারী বলেন আমরা রাজনৈতিকভাবে ঘটনার প্রতিবাদ করছি এবং ৯০ দিনের মধ্যে চার্জশিট দাখিল করে দোষী ব্যক্তিদের ফাঁসির দাবি করছি।
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে সিউড়িতে বিক্ষোভ মিছিল কংগ্রেসের
July 9, 2026 11:55 PM




