ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়। জেলার সদর শহর সিউড়ি-সহ রামপুরহাট, বোলপুর, দুবরাজপুর, নলহাটি, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, , মহম্মদবাজার, রাজনগর এলাকায় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে স্মরণসভা, মাল্যদান এবংআলোচনা সভার আয়োজন করা হয়।


সিউড়ির এসপি মোড়ে বীরভূম জেলা প্রশাসন ও শ্যামাপ্রসাদ স্মারক সেবা সমিতির উদ্যোগে উদযাপিত হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। ড:শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন বীরভূমের জেলা শাসক ধবল জৈন, জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন ব্যক্তিত্ব ও সংগঠন। এরপর এসপি মোড় থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের হয়ে তা শেষ হয় সিউড়ি সিধু কানহু মুক্ত মঞ্চ প্রাঙ্গনে। ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এই শোভাযাত্রায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ,শিক্ষক শিক্ষিকা, শিল্পীবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও গণসংগঠনের সদস্যরা এই শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রায় পা মেলান রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা ,সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা, শ্যামাপ্রসাদ স্মারক সেবা সমিতির বিশ্বনাথ চক্রবর্তী ,রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্য বঙ্গ প্রচারক শিবাজী মন্ডল বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা সমাজ সেবক শ্যামসুন্দর গড়াই, সিউড়ি শহর বিজেপি সভাপতি সুনয়ন ভান্ডারী প্রমূখ।
হাটজন বাজারে ১৮ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে ভারতকে শরীর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনটি পালন করা হয় । শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান শহর-সভাপতি সুনয়ন ভান্ডারী স্বপন দাস প্রমুখ বিজেপি নেতৃত্ব । এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্য বঙ্গ প্রচারক শিবাজী মন্ডল বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা সমাজ সেবক শ্যামসুন্দর গড়াই, সুজয় দাস , কোমল দাস প্রমূখ। বক্তারা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন।
১৯০১ সালের ৬ জুলাই কলকাতায় জন্মগ্রহণকারী এই প্রখ্যাত শিক্ষাবিদ, আইনজ্ঞ ও রাজনীতিবিদ অল্প বয়সেই – কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পরে তিনি দেশের প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন। পরবর্তীকালে নীতিগত কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন । ১৯৫১ সালে ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেন ভারতীয় জনসংঘ, এই দলটি পরবর্তীকালে ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরে ভারতীয় জনতা পার্টি-র আদর্শগত পূর্বসূরি হিসেবে পরিচিত হয়।। দেশের ঐক্য, অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় তাঁর ভূমিকা আজও স্মরণীয় বলে বক্তারা উল্লেখ করেন।
বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে সিউড়ি রবীন্দ্র সদনে শ্রদ্ধার সঙ্গে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী পালন করা হয়। এই উপলক্ষে ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে তার জীবন ও কর্মকাণ্ডের উপর একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক ধবল জৈন। উপস্থিত ছিলেন বীরভূমের পুলিশ সুপার ভিদিত রাজ বুন্দেশ, সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা বিজেপির জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি সমাজসেবী তথা বিজেপির জেলা সম্পাদক শ্যামসুন্দর গড়াই সাংবাদিক সোমেশ্বর বড়াল সংস্কার ভারতীর হেমাভ সেনগুপ্ত জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী প্রমুখ।ড.শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে স্মরণোৎসব অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জলন করে শিশু মন্দির ইস্কুলের ছাত্রীদের বেদমন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে।
অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান, দেশাত্মবোধক সংগীত পরিবেশন, স্মৃতিচারণ এবং তরুণ প্রজন্মের কাছে তাঁর আদর্শ তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেশপ্রেম, শিক্ষাচিন্তা ও জাতীয়তাবোধ আজও সমাজকে পথ দেখায়। তাঁর আদর্শকে ধারণ করে দেশ ও সমাজের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান উপস্থিত বক্তারা। এরপর বীরভূম জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আমন্ত্রণে সংস্কার ভারতীর পরিবেশনায় পরিবেশিত হয় নৃত্য আলেখ্য “সংকটময় সময়ের দিশারী শ্যামাপ্রসাদ”।
বীরভূম জেলা পরিষদে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে উদযাপিত হয় এই অনুষ্ঠানে ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন নিয়ে আলোচনা করেন পরিষদের অতিরিক্ত জেলা শাসক সুরেশ কুমার রানো।
সিউড়ি ডাঙ্গালপাড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা ও সাংস্কৃতিক সংগঠন প্রেরণার উদ্যোগে ১২৫ তম জন্মবার্ষিকীতে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে শ্রদ্ধা জানানো হয়।
বোলপুরে শ্রীনিকেতনের সুকুমার পল্লীতে ডঃ শ্যামাপ্রসাদ সমতা মঞ্চের পক্ষে শ্রদ্ধার সঙ্গে দিনটি স্মরণ করা হয়। বোলপুর চৌরাস্তায় ১৪নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্ম জয়ন্তী পালন করা হয়। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল, দিলীপ ঘোষ প্রমুখ।




