প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ ঘনিষ্ঠ তৃণমূল নেতা বাবু দাস গ্রেপ্তার শান্তিনিকেতনে

প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ তৃণমূল নেতা বাবু দাস কে গ্রেফতার করলো শান্তিনিকেতন থানার পুলিশ। ভোট পরবর্তী হিংসা সহ শান্তিনিকেতন ও খোয়াই হাট সংলগ্ন এলাকায় দাদাগিরি, দুর্নীতি হুমকি মারধর এমনকি বোম মারার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার ভোরে তাকে শান্তিনিকেতন থানায় গ্রেফতার করে আনা হয়। বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু দাস গ্রেফতার হওয়ার খবরে সাধারণ মানুষ ভিড় জমান মহকুমা হাসপাতাল চত্বরে। শান্তিনিকেতন থানার পুলিশ বাবু দাস কে কালো কাপড়ে বোরখা পরিয়ে মেডিকেল করার জন্য মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখান থেকে বের করার সময় বাবু দাস কে লক্ষ্য করে জুতো ছুঁড়ে ক্ষিপ্ত জনতা। পুলিশ অত্যন্ত সক্রিয়তার সাথে সেখান থেকে বাবুদাশকে আদালতে নিয়ে আসে এবং আদালতের নির্দেশে তদন্তের জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe