প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

সিউড়ি জেলা আদালতে অনুব্রত মণ্ডলের জামিন খারিজ

অনুব্রত মণ্ডলের আগাম জামিন খারিজ করল সিউড়ি জেলা আদালত ভোট পরবর্তী হিংসা ও লুটপাট এর মামলায় আগাম জামিন খারিজ হওয়ায় বিপাকে পড়েছেন বীরভূমের একসময়ের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অভিযোগ ২০২১ সালে কঙ্কালীতলা সংলগ্ন একটি ইটভাটায় লক্ষ্যাধিক টাকার লুটপাটের ঘটনা ঘটে। সেই ঘটনায় ইট ভাটার মালিক শুভেন্দু মন্ডল এর অভিযোগের প্রেক্ষিতে প্রধান আসামি অনুব্রত মণ্ডল কঙ্কালীতলার উপপ্রধান মামুন শেখ সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তৃণমূলের সরকার যতদিন ছিল সেই সময় কোন ব্যবস্থা না নেওয়ায় সরকারের পালাবদলের পর পুনরায় অভিযোগ করেন শুভেন্দু মন্ডল সেই অভিযোগের ভিত্তিতে মামলার প্রক্রিয়া শুরু হয় এই মামলায় আগাম জামিন এর আবেদন করেন অনুব্রত মণ্ডল কিন্তু মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দেন বিচারক।

সূত্রের খবর তৃণমূল নেতা কর্মী এবং তৃণমূল কাউন্সিলরদের স্বামীদের বেছে বেছে গ্রেফতারের পর জামিনপাওয়ার ঘটনায় রাজনৈতিকভাবে শোরগোল পড়েছিল তাই অনুব্রত মণ্ডলের জামিন খারিজ হওয়ায় সেই প্রশ্ন চিহ্নে আপাতত দাড়ি পড়ল, আর অস্বস্তি বাড়লো অনুব্রত মণ্ডলের। সিউড়ি ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পিংকি দাসের স্বামী পবিত্র দাসের জামিনও হয়েছে মঙ্গলবারই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe