প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

এবার ডিম থেরাপির শিকার  সাঁইথিয়া বিধানসভার বিধায়িকা নীলাবতি সাহার স্বামী দেবাশীষ সাহা।

এবার ডিম থেরাপির শিকার তৃণমূল নেতা দেবাশীষ সাহা। সাঁইথিয়া বিধানসভার বিধায়িকা নীলাবতি সাহার স্বামী দেবাশীষ সাহা। অভিযোগ সাঁইথিয়া বিধানসভার এলাকার সাধারণ মানুষকে তিনি অবজ্ঞা করতেন, ভোট পরবর্তী হিংসাতেও ইন্ধন জুগিয়েছেন।

সাঁইথিয়ায় দত্ত পরিবারের অত্যন্ত স্নেহভাজন ছিলেন তিনি। কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপি সাঁইথিয়া বিধানসভা দখল করলে কার্যত একা হয়ে পড়েন তিনি ।সোমবার সাঁইথিয়া পুরসভায় আসার পর বাইরে ভিড় জমাতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা । দেবাশীষ বাবু যখন পৌরসভার গেট দিয়ে বের হতে চান সেই সময় তাঁকে ঘিরে ধরে ‘চোর চোর ‘স্লোগান আর তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ে সাধারণ মানুষ। কার্যত বিপর্যস্ত ও অসহায় দেবাশীষ সাহা অভিযোগকারীদের থামানোর চেষ্টা করেও পার পাননি।এবার ডিম থেরাপির শিকার  সাঁইথিয়া বিধানসভার বিধায়িকা নীলাবতি সাহার স্বামী দেবাশীষ সাহা

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe