প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

ফিল্মি কায়দায় ডাকাতির ঘটনা সিউড়িতে।

এক্কেবারে ফিল্মি কায়দায় ডাকাতির ঘটনা সিউড়িতে। রবিবার গভীর রাত্রে সিউড়ি  দু’নম্বর ব্লকের আড্ডা গ্রামে বাবার মাথায় পিস্তল ও শিশুর গলায় রামদা লাগিয়ে সর্বস্ব ডাকাতির ঘটনায় চাঞ্চল্য সিউড়ি এলাকায়। সূত্র অনুযায়ী জানা গেছে রবিবার রাত্রে আড্ডা গ্রামের বাসিন্দা বিশু মালের বাড়িতে দুই সশস্ত্র ডাকাত হানা দেয় ,মধ্যরাতে গভীর ঘুমে যখন গোটা পরিবার আচ্ছন্ন তখন বাইরের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দুই ডাকাত ।তারপর ঘরের দরজায় ঠকঠক করে শব্দ করার পর ঘুমন্ত অবস্থায় উঠে তাড়াতাড়ি দরজা খুলেই ডাকাতদলের মুখোমুখি হন।                 কিছু বুঝে ওঠার আগেই একজন বিশু মালের মাথায় বন্দুক ঠেকিয়ে দেয় আর অন্যজন ঘুমন্ত শিশুর গলায় লাগিয়ে দেয় রামদা। ঘটনায় হতচকিত হয়ে প্রাণভয়ে একধারে দাঁড়িয়ে পড়েন তাঁরা। ডাকাত দলের একজন আলমারি ভেঙ্গে লক্ষাধিক টাকার সোনার গহনা বাসনপত্র ও নগদ কিছু অর্থ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিকারীরা।  সোমবার ঘটনার খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ আধিকারিকেরা ডি এস পি ডি এন টির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনা শোনেন ।  সিউড়ি এলাকায় এমন ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে ,যদিও পুরো ঘটনার তদন্তে নেমেছে সিউড়ি থানার পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe