প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

আননের নাটক ও সাংস্কৃতিক সন্ধ্যা

নাটকের শহর সিউড়িতে মঞ্চস্থ হল ‘আনন’-এর নাটক “আত্মারাম”। ২৭শে জুন সিউড়ি রবীন্দ্র সদনে আনন সিউড়ির ১৫৫ তম প্রযোজনা মৈনাক সেনগুপ্তের আত্মারাম নাটকটি মঞ্চস্থ হয় সৌমিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় ।

এই নাটকে সহযোগী পরিচালক হিসেবে প্রদীপ রুজ ,আবহ বিপ্লব রায় ও মঞ্চ সজ্জায় সারথী দাস দায়িত্ব পালন করেন। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর আর্থিক সহায়তায় নাট্য দল আনন দুই দিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল।

২৮ শে জুন রবিবার ‘রবির আলোয়’ পরিবেশনায় রবীন্দ্রভাবনায় কথায় ও গানে ” পথ পথিক ও পাথেয়” গীতি আলেখ্য অনুষ্ঠানে প্রবীণ রবীন্দ্র সংগীত শিল্পী সুব্রত নন্দন, সৈকত সেনগুপ্ত, ঈশানী সিনহা চক্রবর্তী ,সৈকত মজুমদার, স্বাতী রায় প্রমুখ সংগীত পরিবেশন করেন । সহযোগী যন্ত্র শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন রাধানাথ মুখোপাধ্যায় সৌরভ চ্যাটার্জি অজয় কর্মকার ও বিষ্ণু হাজরা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ড: নিবেদিতা লাহিড়ী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe