বীরভূম সাহিত্য পরিষদের আজীবন সদস্য মোহিত কুমার বন্দোপাধ্যায়ের স্মরণ সভায় মোহিত হল বীরভূম সাহিত্য পরিষদ সভা কক্ষ। শুক্রবার বিকেলে সাহিত্য পরিষদ সভাকক্ষে বসলো চাঁদের হাট ।

আলোচনার কেন্দ্রবিন্দু মোহিত কুমার বন্দোপাধ্যায় সাংবাদিক ,সাহিত্যিক- নাট্যকার এবং অভিনেতা মোহিত কুমার বন্দোপাধ্যায়ের নানা দিক নিয়ে আলোচনা করলেন উপস্থিত সকলে। কেউ কেউ আবৃত্তি করে, গান করে শ্রদ্ধা জানালেন তাঁকে। মোহিত বন্দ্যোপাধ্যায়ের পরিবারের পক্ষে তাঁর মেয়েরাই পিতৃ স্মৃতি উদযাপনের জন্য সাহিত্য পরিষদ কে বেছে নিয়েছিলেন।




