পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী বাজেট নিয়ে যখন সবাই খুশি তখন বাজেটে তাদের কথা না বলাই রাজ্যের পাশাপাশি বীরভূমে এক দিনের প্রতীকি কর্মবিরতি ও পেন ডাউন কর্মসূচি এন এইচ এম কর্মীদের।
সিউড়ি সহ বীরভূম জেলার প্রায় সর্বত্রই এই কর্মসূচি পালন করছেন এন এইচ এম কর্মীরা। সিউড়ি পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মবিরতি করা কর্মীদের দাবি টিকাকরন, ফিল্ড ভিজিট, ফাইলেরিয়া ডেঙ্গু সহ সরকারি সমস্ত কর্মসূচিতে তারা কাজ করেন অথচ আশা কর্মীদের বেতন বাড়লেও তাদের বেতন বাড়েনি। এমনকি পশ্চিমবঙ্গ সরকারের প্রথম বাজেটেও তাদের কোন কথা বলাই হয়নি তাই সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য একদিনের প্রতীকী কর্মবিরতি ও পেন ডাউন কর্মসূচি করছেন তাঁরা।
সমকাজে সমবেতন এর দাবিও তুলেছেন তাঁরা। ভোটের আগে পার্মানেন্ট করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তারা হবেই বাজেটে তাঁদের কথা না বলাই তারা যে আশাহত তা বারে বারে প্রকাশ করছেন তাঁরা। স্বাস্থ্য ব্যবস্থাই সরকারি কর্মচারীদের পাশাপাশি প্রায় ৮০ শতাংশ কর্মীরাই কিন্তু কন্ট্রাকচুয়াল এবং এদের সিংহভাগই এন এইচ এম কর্মী। মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে এনএইচএম কর্মীদের বার্তা পৌঁছোনোর জন্যই এই ধরনের আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছেন তাঁরা। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম হলো সমকাজে সমবেতন ,রিটায়ার্ডমেন্ট বেনিফিট, স্বাস্থ্য বীমা, প্রভিডেন্ট ফান্ড প্রভৃতি ।




