রজতজয়ন্তী বর্ষে ষষ্ঠ পর্যায়ে সপ্তম বর্ষ বীরভূম জেলা আন্তঃ বিদ্যালয় নাট্য প্রতিযোগিতার আয়োজন করেছে সিউড়ি ইয়ং নাট্য সংস্থা।
মহতি এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা ও অতিথিবর্গের বক্তব্যের পর শুরু হয় নাট্য প্রতিযোগিতা ।একুশে জুন সারাদিনব্যাপী এই প্রতিযোগিতায় নটি স্কুল অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর আর্থিক সহায়তায় সিউড়ি রবীন্দ্র সদনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নাটক দেখতে ভিড় করেন এলাকার নাট্যমোদি দর্শকেরা উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট নাট্যজনেরাও । সন্ধ্যায় আয়োজিত সেমিনারে স্কুল থিয়েটারের গুরুত্ব ও সমস্যা আলোচনা করেন বিশিষ্ট জনেরা। সন্ধ্যা সাতটা নাগাদ ইয়ং নাট্য সংস্থার নাটক ‘বীরাঙ্গনা দুকড়িবালা ‘ মঞ্চস্থ হয়। এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণার পর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।




