প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

রবীন্দ্রসদনে মর্যাদার সঙ্গে উদযাপিত হল পশ্চিমবঙ্গ দিবস

সারা রাজ্যের সঙ্গে বীরভূমেও মর্যাদার সঙ্গে উদযাপিত হল পশ্চিমবঙ্গ দিবস। বীরভূম জেলা প্রশাসন ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সিউড়ি রবীন্দ্র সদনে মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়।

হুগলির তারকেশ্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবসের সূচনা করে ঐতিহাসিক সামাজিক প্রেক্ষাপটের কথা তুলে ধরেন। সিউড়ি রবীন্দ্র সদনে প্রধানমন্ত্রীজির এইঅনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়। তারপর জেলা প্রশাসন ও জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেন বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক সোমেশ্বর বড়াল।

সিউড়ি রবীন্দ্রসদনে প্রদীপ জ্বালিয়ে পশ্চিমবঙ্গ দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন জেলাশাসক ধবল জৈন, জেলা পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেশ সহ উপস্থিত অতিথিবৃন্দ। শনিবার বিকেলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী রতন কাহার, সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের মহামন্ত্রী হেমাভ সেনগুপ্ত, সমাজসেবী শ্যামসুন্দর গড়াই, সমাজসেবী সুনয়ন ভান্ডারী সহ জেলা প্রশাসনের আধিকারিক বৃন্দ । এরপর ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী নির্ভর গীতি নৃত্য আলেখ্য “সংকটময় সময়ের দিশারী শ্যামাপ্রসাদ ” পরিবেশন করেন সংস্কার ভারতী সিউড়ি শাখার শিল্পী বৃন্দ। বীরভূম জেলা গ্রন্থাগারের পক্ষ থেকে জেলা গ্রন্থাগার ভবনে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক ধবল জৈন সহ লাইব্রেরী আধিকারিক বৃন্দ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe