প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

পশ্চিমবঙ্গ দিবস পালন বীরভূমের স্কুলে 

মর্যাদার সাথে পশ্চিমবঙ্গের সর্বত্র উদযাপিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস।এরই অঙ্গ হিসাবে জেলায় জেলায় পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

শনিবার বীরভূম জেলার প্রতিটি স্কুলে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। বোলপুর হাইস্কুলে সকালবেলায় প্রার্থনা লাইনে পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। পাশাপাশি স্কুলে পশ্চিমবঙ্গের ঐতিহ্য বিষয়ে একটি প্রবন্ধ প্রতিযোগিতারও আয়োজন করা হয়, সমগ্র স্কুলের ছাত্র-ছাত্রীদের পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গ বিষয়ক কুইজ প্রতিযোগিতারো আয়োজন করা হয় । বোলপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক রাফিকুল হাসান বলেন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা গর্বিত বহুদিন পর স্কুলে ‘পশ্চিমবঙ্গ’ কে নিয়েই এই ধরনের একটি অনুষ্ঠান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকেও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। বীরভূম জেলা স্কুলেও পশ্চিমবঙ্গ দিবস মর্যাদার সঙ্গে পালিত হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe