১২৮৩ বঙ্গাব্দে ৩০ শে চৈত্র প্রতিষ্ঠিত হয়েছিল শ্রীশ্রী ভবতারিনী কালীমাতা ঠাকুরানীর মন্দির ,প্রতিষ্ঠা করেন কুলদানন্দ মুখোপাধ্যায়। তারপর থেকে এই মন্দিরকে ঘিরেই আবর্তিত হয়েছে নানা কথা কাহিনী।
১৪৩৩ বঙ্গাব্দে ১৩ই জুন শনিবার সার্ধশতবর্ষে সিউড়ি ছ নম্বর ওয়ার্ডে বড় কালিবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো সাহিত্য সভা। বীরভূম সাহিত্য পরিষদের সহযোগিতায় এই কবিতা পাঠে অংশগ্রহণ করেন জেলা ও জেলার বাইরে থেকে আসা আমন্ত্রিত ১২৫ জন কবি ।

মা ভবতারিণী মন্দিরের সার্ধশতবর্ষ উদযাপনের প্রথম নিবেদন সারাদিনব্যাপী কবিতাপাঠ অনুষ্ঠিত হয় মহাসমারোহে। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করেন প্রবীণ কবি বিনয় হাজরা। আনুষ্ঠানিক সূচনা শেষে জেলা ও জেলার বাইরের বহু কবি উপস্থিত হয়ে কবিতা পাঠ করেন। তাঁদের হাতে তুলে দেওয়া হয় কালীবাড়ির ইতিহাস সম্বলিত একটি পত্রিকা ও মেমেন্টো এবং উপস্থিত সকলে মায়ের প্রসাদ গ্রহণ করেন। মা ভবতারিণী মন্দিরের সার্ধশতবর্ষ উদযাপন কমিটির পক্ষে ডক্টর পার্থ সারথি মুখোপাধ্যায় বলেন
“কুলদাপ্রসাদ মুখোপাধ্যায় এই মন্দিরটির প্রতিষ্ঠা করেন। নিষ্ঠার সঙ্গে প্রত্যেকদিন নিত্য ভোগ হয়। ভবতারিনীর মন্দির সর্বসাধারণের ধ্যানের পরম স্থান ,ঐতিহাসিক ধর্ম চেতনা সমৃদ্ধ এবং বহু তত্ত্ব ও তথ্যে গৌরবান্বিত সিউড়ি কালিবাড়ির মা ভবতারিণী আপামর জনসাধারণের প্রাণের আরাম- মনের আনন্দ, আত্মার শান্তি।”




